Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:37 pm, Thursday, 9 April 2026
  • 38 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট সীমান্তে চোরাচালান দমনে কঠোর অবস্থানে ১৫ বিজিবি। লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ সিরাপ এবং অবৈধভাবে পাচার হওয়া ৫০০ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় ডিজেল পাচারের সঙ্গে জড়িত জামাল হোসেন (৩৭) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের বিদ্যাবাগিস এলাকায় অভিযান চালায় গংগারহাট বিওপির একটি দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ পিস ইয়াবা ও ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৭ এপ্রিল রাতে লালমনিরহাট সদরের কুলাঘাট চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ইজিবাইক থেকে ড্রামভর্তি ৫০০ লিটার ডিজেল জব্দ করে বিজিবি। অবৈধভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে এ সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ জামাল হোসেনকে আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক-চোরাচালান নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন তথ্যের ভিত্তিতে এই সফল অভিযানগুলো চালানো হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের নজরদারি আরও জোরদার করা হবে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও ডিজেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ৪০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : 04:28:37 pm, Thursday, 9 April 2026