Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:16 pm, Monday, 6 April 2026
  • 5 বার পড়া হয়েছে
মোঃ জাকারিয়া হোসেন,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের পুনর্বহাল চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সোমবার সকালে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি ২য়পত্রের প্রশ্নফাঁসের অভিযোগে ওই বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তৎকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় দি পাবলিক এক্সামিনেশন (অফেন্স) অ্যাক্ট, ১৯৮০-এর ৪/৪৩ ধারায় মামলা (নং-১৯) করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান, মোঃ হামিদুর রহমান, মোঃ সোহেল আল মামুন, খণ্ডকালীন শিক্ষক মোঃ জোবাইর হোসেন, অফিস সহকারী মোঃ আবু হানিফ এবং নিরাপত্তা কর্মী মোঃ সুজন। অভিযোগ ছিল, তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করতেন। ২০২২ সালের পরীক্ষার সময় তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তদন্ত শেষে ২০২৩ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সকল আসামিকে বেকসুর খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম দায়রা জজ আদালতে আপিল (মামলা নং-২৮/২০২৬) করে।
অভিযোগ রয়েছে, আপিলের বিষয়টি গোপন রেখে অভিযুক্তরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পুনর্বহালের আদেশ সংগ্রহ করে গত ২৯ মার্চ বিদ্যালয়ে যোগদানের চেষ্টা করেন। এ সময় তারা বিদ্যালয়ের সিলমোহর তৈরি করে হাজিরা খাতা ও নোটিশ বই প্রস্তুত করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান পলাশকে দায়িত্ব হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এতে অস্বীকৃতি জানালে বরখাস্তকৃতরা পেশিশক্তি প্রয়োগের হুমকি দেন। এতে অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা নিজেদের মধ্যে উপস্থিতি দেখিয়ে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগদানের ঘোষণা দেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। তারা আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আবারও প্রশ্নফাঁসের চেষ্টা হতে পারে।
এ প্রেক্ষাপটে সোমবার (৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন, যা শিক্ষা পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে।
তারা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তাদের স্থায়ীভাবে অপসারণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ বলেন, “শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত রাখতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে।”
এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সালাম, ইফতেখারুল ইসলাম শ্যামা, গোলাম ইয়াছিন, যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম।
প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ, আদালতের খালাস, চলমান আপিল এবং পুনর্বহাল চেষ্টাকে ঘিরে নেহাল উদ্দিন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া শিক্ষা পরিবেশ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি

আপডেট সময় : 05:17:16 pm, Monday, 6 April 2026