Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:18 pm, Wednesday, 1 April 2026
  • 81 বার পড়া হয়েছে

মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের নির্মাণাধীন নতুন ব্লকে আবাসিকতা প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল কর্তৃপক্ষ। আগ্রহী ছাত্রদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট ফি ও নথিপত্র প্রদান সাপেক্ষে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্মাণাধীন হল আগামী জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হল প্রভোস্ট।

রবিবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিকতা পেতে আগ্রহী ছাত্রদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে। আবেদনের জন্য হলের নির্ধারিত রশিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইবি শাখায় ২০০ (দুই শত) টাকা ফি জমা দিতে হবে।

এছাড়াও, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, হল পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি এবং সর্বশেষ পরীক্ষার ফলাফলের নম্বরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগাম বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, ‘কাজ সম্পন্ন হওয়ার সাপেক্ষে আবেদনের সময় বেশি দিয়েছি। ঠিকাদারের সাথে কথা হয়েছে তারা জুনেই হস্তান্তর করতে চেয়েছে। তবে আমরা ধরে রাখছি জুলাইয়ের শেষের দিকে ছাত্রদের জন্য উন্মুক্ত করতে পারব। এই নতুন ব্লকে প্রায় ৫০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা আছে তবে সিট ফাঁকা থাকলে পুরাতন ব্লকেও সিট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আমরা। আমরা সবসময় চেষ্টা করছি ছাত্র বান্ধব, সৌহার্দপূর্ণ একটা পরিবেশ তৈরির জন্য।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি

আপডেট সময় : 12:22:18 pm, Wednesday, 1 April 2026