Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫ পর্যটক রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই, নিরাপদ থাকতে পুলিশের পরামর্শ। শারদীয় দুর্গাপূজায় মোস্তফাপুরবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম সোহাগ চরভদ্রাসনে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ হিন্দু ভাইয়েরা আগের চেয়ে অনেক বেশি সুখে ও শান্তিতে আছেন – এমপি খোকন তালুকদার কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থলেই মৃত্যু সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭

মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:21 pm, Saturday, 28 March 2026
  • 94 বার পড়া হয়েছে

চঞ্চল,

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বড় আকারের শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। মুহূর্তের তান্ডবে জেলার পাঁচ উপজেলার কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে তীব্র শিলাবৃষ্টিতে বসতবাড়ির টিনের চালা ফুটো হয়ে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা। ঝড়ের ঝাপটায় অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় ঘরবাড়ি ও রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকার ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম জানান, কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। ঝড়ের সময় তাঁর বৃদ্ধ মা চোখে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে অনেক পরিবার তাদের বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের ওপর খোলা আকাশে রাত কাটাচ্ছেন।

কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের কৃষক রমাকান্ত রায়ের মতো শত শত কৃষকের স্বপ্ন এখন ধুলোয় মিশে গেছে। মাঠের পর মাঠ তামাক ও ভুট্টা ক্ষেত মাটির সাথে মিশে যাওয়ায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের প্রাথমিক তথ্যানুযায়ী, গ্রীষ্মকালীন শাকসবজিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ায় জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই সরকারিভাবে জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।”

প্রলয়ংকরী এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন দ্রুত সরকারি ও বেসরকারি সাহায্যের অপেক্ষায় প্রহর গুনছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা

মধ্যরাতের কালবৈশাখীতে লন্ডভণ্ড লালমনিরহাট: শিলার আঘাতে ছিন্নভিন্ন টিনের চালা, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : 07:18:21 pm, Saturday, 28 March 2026