Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:53 pm, Tuesday, 24 March 2026
  • 112 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে কৃষি জমিতে লবণ পানি উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে ইউপি সদস্য টিএম হাসানুজ্জামান মোঃ আকবর আলী গাজীকে বিবাদী করে অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। ধান ও বিভিন্ন সবজি চাষের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে আসছেন এবং পরিবারের ভরণপোষণসহ সন্তানের শিক্ষার ব্যয় বহন করছেন।

তিনি আরও জানান, সম্প্রতি ভালো ফলন সত্ত্বেও আকবর আলী গাজীসহ কিছু অসাধু ঘের ব্যবসায়ী নদী থেকে লবণ পানি উত্তোলন করে চিংড়ি ঘের পরিচালনা করছেন। এতে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে সাধারণ কৃষকরা চরম বিপাকে পড়েছেন। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি প্রদান করছেন।

অপরদিকে, একই দিনে আকবর আলী গাজীও ইউএনও বরাবর পৃথক লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পক্ষের অভিযোগ আমলে নিয়ে লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানাকে বিষয়টি শুনানি করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ

আপডেট সময় : 07:10:53 pm, Tuesday, 24 March 2026