Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:46:09 pm, Thursday, 12 March 2026
  • 51 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মিলন সিকদার (৩৫) ও মো. মামুন সিকদার (৪৫)। মামলায় পলাতক অন্য আসামিরা হলেন—মাওদুদ সিকদার মনু (৩৫), মানিক দে (৩০) ও জাকির হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজারের কাচামাল ব্যবসায়ী মো. আল আমিন (২৮) রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। তিনি নৈকাঠি এলাকার বাসিন্দা এবং মোকছেদ আলী হাওলাদারের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তারা বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। এর মধ্যে হালিম আকন, রহিম সিকদার, সেলিম সিকদার, নুরুজ্জামান, বাবু, নাসির, সুজন, ফরিদ, চিন্ময়, জাহিদ ও নওমুসলিম আব্দুল্লাহসহ একাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, প্রায় ছয় মাস আগে নৈকাঠি বাজারে বাদীর কাচামালের দোকানের সামনে এসে আসামিরা তাকে ব্যবসা চালাতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে। পরে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভয়ের কারণে বাদী ১০ হাজার টাকা প্রদান করেন। তবে বাকি টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। গত ৪ মার্চ সকাল ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আবারও বাজারে এসে চাঁদার বাকি টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদীকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আল আমিনকে স্থানীয়রা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
রাজাপুর থানা ওসি মো. নজরুল ইসলাম বলেন, মামলার এজাহারের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট সময় : 08:46:09 pm, Thursday, 12 March 2026