Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

তিতাসে প্রতিবন্ধীর দোকানসহ ৩টি বসতঘর ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 02:25:35 am, Saturday, 25 December 2021
  • 267 বার পড়া হয়েছে

তিতাসে প্রতিবন্ধীর দোকানসহ ৩টি বসতঘর ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

এস এ ডিউক ভূঁইয়া,

তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামের প্রতিবন্ধীর দোকানসহ ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে প্রথমে প্রতিবন্ধী মহসিন মিয়ার দোকানে আগুনের শিখা দেখে একই গ্রামের বাবু মিয়া ডাক চিৎকার শুরু করে।তখন তাৎক্ষণিক আশপাশের লোকজন বেরিয়ে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ।

শত চেষ্টা করেও দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের ভয়ে কেউ সামনে এগোতে পারেনি। তখন একে একে আরও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আরো জানা যায়, তাৎক্ষণিক ৯৯৯ ফায়ার সার্ভিসকে ফোন দিলেও গাজীপুর – জগতপুর রাস্তার বেহাল দশার কারণে সময়মতো ফায়ার সার্ভিসের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবন্ধী দোকানদার মহসিন মিয়া (২৫) জানান, আমার একমাত্র সম্বল,আমার দোকান, আমি ঠিক মত চলাফেরাও করতে পারিনা খুব কষ্ট করে এই দোকানটিকে সাজিয়েছিলাম আজ আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সহযোগিতা চাই। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘরের মালিক আব্দুল খালেক মিয়া (৭০)জানান, আমার বসবাস করার মতো সম্বল ঘরটিই ছিল। এ ছাড়া আর আমার কিছু নেই, আমি এই বৃদ্ধ বয়সে কোথায় থাকবো।

আমার প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মাথা গোছানোর জন্য সরকারের কাছে সহযোগিতা চাই। রাশিদা আক্তার (৫০)জানান, আমার স্বামী নাই আমি এখনো গার্মেন্টসে কাজ করি। আমার একমাত্র সম্বল একটি দোচালা ও একটি চার চালা ঘর। এই ঘরে আমার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেছিলাম। আমার প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আমি এখন কোথায় যাব? আমার ও আমার পরিবারের মাথা গোছানোর জন্য সকলের কাছে সহযোগিতা চাই।

অটোরিক্সার মালিক মকবুল হাসান মনা বলেন, আমার এই অটোরিকশাটি এক লাখ ২০ হাজার টাকা দিয়ে একসপ্তাহ আগে কিস্তিতে কিনে এনেছি, আজকে রিক্সাটি পুড়ে ছাই হয়ে গেছে আমি কিভাবে সংসার ও কিস্তি পরিশোধ করবো বলেই ভেঙে পড়েন তিনি। তবে অনেকেই ধারণা করেন ব্যাটারী চালিত অটোরিক্সটি চার্জে থাকার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। খবর শুনে তাৎক্ষণিক তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস ঘটনাস্থলে ছুটে যান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

তিতাসে প্রতিবন্ধীর দোকানসহ ৩টি বসতঘর ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : 02:25:35 am, Saturday, 25 December 2021