Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নাবিকদের পাশে রয়েছে সরকার: নৌপরিবহন মন্ত্রীর ভিডিও বার্তা জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে — ডিএনসিসি প্রশাসক গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুরকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন : ড. মঈন খান শরীয়তপুরের জাজিরায় নব নির্বাচিত এমপি সাঈদ আহমেদের মতবিনিময় সভা মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গড়ে তুলবো: গোলাম ফারুক খোকন খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন, চট্টগ্রাম থেকে তিন আসামি গ্রেফতার ‎লক্ষ্মীপুরে যুবদল নেতা পরিচয়ে সরকারি খাল দখল লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত লক্ষ্মীপুরে আর্থিক সহায়তার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারন, পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের শ্রীপুরে ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় আহত ইউপি সদস্য

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:40 pm, Wednesday, 4 March 2026
  • 4 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব স্টোর’-এ আগুন জ্বলতে দেখে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি মুদি দোকান এবং বাকি পাঁচটি টি-স্টল ছিল। আগুনে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
রাজিব স্টোরের স্বত্বাধিকারী ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, “আসন্ন রমজান উপলক্ষে দোকানে অনেক টাকার মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারলাম না। অনেক টাকার ক্ষতি হয়েছে। জানি না কিভাবে আগুন লাগলো। সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।” এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিজুর রহমান জানান, “আমরা রাত ১টার পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : 12:59:40 pm, Wednesday, 4 March 2026