Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:46 pm, Friday, 30 January 2026
  • 128 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার শুক্তাগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, রাজাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, ভান্ডারিয়া পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, গালুয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য মো. জসিম এবং ঝালকাঠি জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ।
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়াও বরিশাল জজ কোর্টের আইনজীবী শাহ আলম, এনসিপি নেতা মো. শাকিল আহমেদ, রাজাপুর উপজেলা আমীর মাস্টার কবির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতা-কর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তারা।
নবাগত নেতা-কর্মীরা জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজেকের অবরোধ প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পরিবহন শ্রমিকদের অবরোধ

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : 08:39:46 pm, Friday, 30 January 2026