Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের নীরবতায় ঝালকাঠি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:51:23 pm, Tuesday, 30 December 2025
  • 131 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে গভীর শোকের আবহ। আপোষহীন রাজনৈতিক নেতৃত্বের প্রতীক এই দেশনেত্রীর প্রয়াণে শ্রদ্ধা জানাতে নলছিটি পৌর শহরের ব্যবসায়ীরা প্রতীকী কর্মসূচি হিসেবে চার ঘণ্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ সময় পুরো শহরে নীরবতা ও শোকের পরিবেশ বিরাজ করে। তবে সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে শহরের তিনটি ওষুধের দোকান খোলা রাখা হয়। কর্মসূচির আগে দুপুর ১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে শোক পালনের বিষয়টি জানানো হয়। ঘোষণার পর নির্ধারিত সময় অনুযায়ী ব্যবসা কার্যক্রম বন্ধ হলে পৌর শহর কার্যত স্থবির হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গণতন্ত্র রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং আপোষহীন রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাতেই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা। এদিকে শোক কর্মসূচি চলাকালে সাধারণ মানুষ ব্যবসায়ীদের এই উদ্যোগকে সম্মান জানান এবং প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামী ৩১ ডিসেম্বর বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের নীরবতায় ঝালকাঠি: ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা

আপডেট সময় : 08:51:23 pm, Tuesday, 30 December 2025