Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

ওসমান হাদির নিজ জেলায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে পালিত হয়নি রাষ্ট্রীয় শোক দিবস

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:38 pm, Saturday, 20 December 2025
  • 76 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে সরকার ঘোষিত এক দিনের রাষ্ট্রীয় শোক আজ শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো তার নিজ জেলা ঝালকাঠিতেও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালনের কথা ছিল। তবে ঝালকাঠি জেলায় রাষ্ট্রীয় শোক পালনে অনিয়মের চিত্র দেখা গেছে।
জেলা প্রশাসন কার্যালয়, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হলেও জেলা প্রাথমিক শিক্ষা ভবন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তার কার্যালয়, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝালকাঠি জেলা কার্যালয়সহ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাষ্ট্রীয় শোক পালন করা হয়নি।
এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় শোক একটি জাতীয় দায়িত্ব, যা পালনে সরকারি দপ্তরগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন,
“আমাদের ঝালকাঠি অফিসটি একটি ভাড়া ভবনে অবস্থিত। একই ভবনে একাধিক অফিস রয়েছে। কিন্তু সেখানে জাতীয় পতাকা উত্তোলনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় আমরা পতাকা অর্ধনমিত রাখতে পারিনি।”
ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার বলেন, পতাকা উঠানো আমার কাজ না, এটা নাইটগার্ডের কাজ। পতাকা কেনো উঠানো হয়নি সেটা নাইটগার্ডের সাথে কথা বলবো।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সরকারি কর্মকর্তা জানান, বিষয়টি যথাযথভাবে তদারকি করা হয়নি। তবে এটি অনিচ্ছাকৃত ভুল বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “বিষয়টি আমি আপনার মাধ্যমেই জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।”
তিনি আরও বলেন, “সকল সরকারি দপ্তরকে রাষ্ট্রীয় শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। যারা এই নির্দেশনা পালন করেনি, তাদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। একই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

ওসমান হাদির নিজ জেলায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানে পালিত হয়নি রাষ্ট্রীয় শোক দিবস

আপডেট সময় : 09:25:38 pm, Saturday, 20 December 2025