Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

অপারেশন ডেভিল হান্ট: ঝালকাঠিতে আ.লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:48:33 pm, Friday, 19 December 2025
  • 121 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাস। অপরজন হলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মোঃ তৌহিদুজ্জামান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নলছিটি উপজেলার সেওতা গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তুহিন মিত্রকে গ্রেপ্তার করে। তিনি সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে। অন্যদিকে, বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নলছিটি থানা পুলিশের একটি দল উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য হাসান বিশ্বাসকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি আরিফুর আলম বলেন, কাঁঠালিয়া থানার একটি মামলায় হাসান বিশ্বাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইভাবে ডিবি ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, ঝালকাঠি সদর থানার রাজনৈতিক মামলায় তুহিন মিত্রকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন ডেভিল হান্ট: ঝালকাঠিতে আ.লীগ সভাপতি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : 07:48:33 pm, Friday, 19 December 2025