Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:49 pm, Friday, 12 December 2025
  • 112 বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে স্বামীর পরকীয়ার জেরে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ বাবার বাড়িতে রেখে দ্রুত পালিয়ে যায় স্বামী আরিফ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনার সঙ্গে প্রায় আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আরিফ খলিফার। তাদের চার বছর বয়সী নাবিলা ইসলাম জান্নাত নামে এক কন্যা সন্তান রয়েছে। আরিফ ঢাকায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন; স্ত্রী ও সন্তানকে নিয়ে গত আট মাস ধরে রাজধানীর কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের অভিযোগ—দীর্ঘদিন ধরে রেহেনার সংসারে অশান্তি চলছিল। আরিফের পরকীয়ার ঝামেলার কারণ প্রায়ই রেহেনাকে নির্যাতন করতো। কয়েকদিন আগে রেহেনার মা ঢাকায় গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে চাইলে ‘সংসার ভেঙে যাবে’—এই ভয়ে রেহেনা ফিরতে চাননি।

রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে জানানো হয় রেহেনা অসুস্থ। তিনি বাসায় গিয়ে রেহেনাকে মৃত দেখতে পান। পরে কিছুক্ষণ পর আবার হাসপাতালে নিতে বলা হলেও ফের তাকে বাসায় ডাকেন স্বামী আরিফ। বিষয়টি রহস্যজনক মনে হলে তিনি রেহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়।

শুক্রবার ভোরে মরদেহ সাংগর গ্রামে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা রেহেনার গলা, হাত ও পিঠে নির্যাতনের স্পষ্ট দাগ দেখতে পান। মৃত্যুর কারণ জানতে চাইলে স্বামী আরিফ ও তার সঙ্গে আসা আত্মীয়রা দ্রুত সটকে পড়েন।

নিহতের বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির অভিযোগ করে বলেন, “পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পরে অসুস্থতার নাটক সাজিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।” তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে রহস্যজনক এই মৃত্যু ঘিরে এলাকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ—ঢাকা থেকে মরদেহ এনে পলাতক স্বামী

আপডেট সময় : 06:24:49 pm, Friday, 12 December 2025