Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:45 pm, Saturday, 6 December 2025
  • 60 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।
এদিকে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক বিএনপির প্রার্থী ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি রফিকুল ইসলাম জামালকে নির্বাচনী অঙ্গনে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন অপেক্ষার পর বিএনপি ঝালকাঠি–১ আসনে প্রার্থী ঘোষণা করেছে। রফিকুল ইসলাম জামাল সাহেবকে নির্বাচনের মাঠে আন্তরিক স্বাগতম জানাই। অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়াবাসী তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
ড. ফয়জুল হক আরও বলেন, “এই আসনে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। শান্তির রাজাপুর–কাঁঠালিয়া গড়ে তুলতে প্রয়োজন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। শান্তিপ্রিয় মানুষের সঙ্গে নিয়ে আমরা নৈরাজ্য বন্ধে কাজ চালিয়ে যাব। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত রাজাপুর–কাঁঠালিয়া গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে, মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, “দলের জন্য যারা ত্যাগ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা মাঠে ছিলেন—তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা একটি ন্যায়ভিত্তিক ও সুশাসনের রাষ্ট্র গঠনে কাজ করতে চাই। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। নতুন গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রায় আমি একজন কর্মী হতে পেরে গর্বিত।” দুই প্রার্থীর বক্তব্যে অঙ্গনজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন

‘সন্ত্রাস–নৈরাজ্য বরদাস্ত নয়’—বিএনপি প্রার্থী ঘোষণায় দৃঢ় প্রতিক্রিয়া ড. ফয়জুল হকের নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় প্রতিক্রিয়া জানালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক

আপডেট সময় : 08:24:45 pm, Saturday, 6 December 2025