Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিবন্ধন পেল সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

  • Reporter Name
  • আপডেট সময় : 11:50:33 am, Sunday, 30 November 2025
  • 98 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ,

সিলেটের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে।
গতকাল ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সংগঠনটিকে যুব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁন, দায়িত্বশীল সদস্য আরাফাত রহমান চৌধুরী, সাইয়ান আহমদ চৌধুরী এবং হাম্মাদ বিন আনিস সরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলার উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।

এ সময় উপপরিচালক মহোদয় সংগঠনের সভাপতি ছালিম আহমদ খাঁনের হাতে সরকারি নিবন্ধন সনদ হস্তান্তর করেন।
সনদে উল্লেখ রয়েছে “সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন এবং পরিচালনা আইন ২০১৫-এর ধারা ৪ এবং যুব সংগঠন নিবন্ধন ও পরিচালনা বিধিমালা ২০১৭-এর বিধি ৩(৪) অনুযায়ী ২০/১১/২০২৫ তারিখে যুউঅ/সিল/০১৬০/২০২৫ নম্বরে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি নিবন্ধিত হলো।”

নিবন্ধন প্রসঙ্গে সংগঠনের সভাপতি ছালিম আহমদ খান বলেন “ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই রক্তদানের পাশাপাশি মানবসেবা, দুর্যোগকালীন সহায়তা, যুবদের সঠিক দিকনির্দেশনা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং মানবিক সমাজ গঠনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ায় আমরা আরও অনুপ্রাণিত। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিবন্ধন পেল সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

আপডেট সময় : 11:50:33 am, Sunday, 30 November 2025