Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল।

শরীয়তপুরের জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:42:43 pm, Wednesday, 26 November 2025
  • 79 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম।

প্রধান অতিথি কাবেরী রায় বলেন, “প্রাণিসম্পদ আমাদের অর্থনীতির শক্ত ভিত্তি। দুগ্ধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাজিরার খামারিরা অত্যন্ত পরিশ্রমী এবং অদম্য। তাদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। এই সপ্তাহ শুধু উৎসব নয়—এটি সচেতনতা ও জ্ঞান বিস্তারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

জাজিরা উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক বলেন, “কৃষি ও প্রাণিসম্পদ একে অন্যের পরিপূরক। উন্নত পশুপালন ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়। জাজিরায় উভয় খাতকে এগিয়ে নিতে আমরা মাঠে কাজ করছি।”

বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, “খামারিদের জমি-সংক্রান্ত সেবা সহজ করতেই আমাদের ভূমি অফিস সবসময় প্রস্তুত। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়তে সরকারি সব উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।”

এ সময় জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “প্রাণিসম্পদ খাতকে নিরাপদ রাখতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে স্থান পায়—উন্নত জাতের গবাদিপশু ও হাঁস–মুরগি,
ভেটেরিনারি সেবা বিষয়ক স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা। আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল; অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

জানতে চাইলে হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সোহাগ (আব্দুল্লাহ) বলেন, “খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে আমরা নিয়মিত কাজ করছি। এই প্রদর্শনী নতুন প্রযুক্তি জানার সুযোগ তৈরি করবে।”

ডা. মোহাম্মদ রুহুল আমিন বলেন, “প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য হলো খামারিদের সঙ্গে সরকারি সেবার সংযোগ আরও শক্তিশালী করা। উন্নত জাতের পশু, সুষম খাদ্য, চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার

শরীয়তপুরের জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট সময় : 04:42:43 pm, Wednesday, 26 November 2025