Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ

শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান — পুলিশের বাধা, রাজধানীতে যানজট

  • Reporter Name
  • আপডেট সময় : 04:27:12 pm, Tuesday, 25 November 2025
  • 59 বার পড়া হয়েছে

বিজয় চোধুরী, ঢাকা,

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আজ দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে আসার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে পরীক্ষার্থীরা সড়কেই বসে পড়েন এবং লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানান।
পরীক্ষার্থীদের অভিযোগ, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণত ৬ মাস বা তার বেশি সময় দেওয়া হলেও এবার মাত্র অল্প সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার ঘোষণা এসেছে, যা তাদের জন্য অযৌক্তিক ও অসম্ভব। তারা লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যুক্তিসংগত সময় দেওয়ার পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন।
আজ শুধু শাহবাগেই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট, রাজশাহীর রেললাইনসহ দেশের আরও কয়েকটি স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন। এতে কিছু এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পুলিশ বলছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরীক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত

শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান — পুলিশের বাধা, রাজধানীতে যানজট

আপডেট সময় : 04:27:12 pm, Tuesday, 25 November 2025