Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

পালেরচরে কুখ্যাত মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:08 pm, Sunday, 23 November 2025
  • 55 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

আর নয় মাদকের জাল—মাদকমুক্ত হোক আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের পালেরচর ইউনিয়নে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির মীর, তার ছেলে পলাশ মীর এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পালেরচর খান কান্দির মোড় এলাকায় স্থানীয় শান্তিকামী ও সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মনির মীর ও তার পরিবার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের নৃশংসতা, প্রভাব ও আতঙ্কের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতি তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ও সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে।

তারা আরও বলেন, মনির মীর ‘গাঞ্জা মনির’ নামে পরিচিত এবং তার ছেলে পলাশ মীর ‘বা’বা পলাশ’ নামে এলাকায় পরিচিত। তাদের পুরো পরিবার সমন্বিতভাবে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে দাবি করেন উপস্থিত বক্তারা।

সাবেক ইউপি সদস্য মোতালেব হাওলাদার বলেন,
মাদক শুধু এক ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। পালেরচরকে সচেতন জনগণের মাধ্যমে আমরা আবার শান্তির জায়গায় ফিরিয়ে আনতে চাই। মনির মীর ও পলাশ মীরদের মতো মাদক ব্যবসায়ীরা না থাকলে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে।

স্থানীয় গফুর বেপারী বলেন, আমরা বহু বছর ধরে এই পরিবারের অত্যাচার সহ্য করছি। ভয়ে কেউ মুখ খুলত না। আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। প্রশাসন যদি এখন কঠোর ব্যবস্থা নেয়, তাহলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

আঃ রহমান আকন বলেন, মাদক ব্যবসা এখানে প্রকাশ্যেই চলে। রাত-বিরাতে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। আমরা চাই অবিলম্বে এই পরিবারকে গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

মহসীন হাওলাদার নামের একজন বলেন, মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। একজন বাবা হিসেবে আমি ভীষণ উদ্বিগ্ন। আমাদের সন্তানদের রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

ইমন চোকদার বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে এই দুষ্কৃতিকারীদের আর পালানোর জায়গা থাকবে না।

স্থানীয় রাজা মাল বলেন, আমরা আর নীরব দর্শক হয়ে থাকতে চাই না। আজকের মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি আমাদের অঙ্গীকার যে পালেরচর থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

পালেরচরে কুখ্যাত মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : 06:10:08 pm, Sunday, 23 November 2025