Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন চসিক মেয়রের অ্যারোস্পেস সায়েন্সে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে :- মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় সফর শেষে বলেছেন—অ্যারোস্পেস সায়েন্সে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের এই অভিজ্ঞতা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে “একটি যুগান্তকারী সম্ভাবনার দ্বার” খুলে দিয়েছে। তিনি জানান, অ্যারোনটিক্স ও অ্যারোস্পেস সায়েন্সে বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে জ্ঞান ভাগাভাগি, যৌথ গবেষণা এবং উন্নয়নমূলক সহযোগিতার ব্যাপারে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে।
মেয়র বলেন, অ্যারোনটিক্স ও অ্যারোস্পেস সায়েন্সে একটি বিশ্বনেতৃস্থানীয় প্রতিষ্ঠান ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করে বাংলাদেশে এ খাতে দক্ষ কর্মী গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়টি আমাদের দেশের সঙ্গে জ্ঞান বিনিময় ও অর্থবহ সহযোগিতার বিষয়ে আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই অংশীদারিত্ব একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আমাদের দেশকে বৈশ্বিক অঙ্গনে প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করবে।
সফরকালে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মুশফিকুর রহমান পরিচালিত একটি বিশেষ অ্যারোনটিক্যাল ফ্লাইট প্রদর্শনী প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত পোস্টগ্র্যাজুয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। অ্যারোনটিক্স, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ার ট্রান্সপোর্টেশন, ড্রোন প্রযুক্তি, পরিবহন পরিকল্পনা এবং ইনোভেশন-বেইসড গবেষণায় প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সুপরিচিত।
বিশ্ববিদ্যালয়টি ইউরোপের শীর্ষ গবেষণা কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে বিমান নকশা, অ্যারোডায়নামিক্স, ফ্লাইট সিমুলেশন, কন্ট্রোল সিস্টেম এবং পরীক্ষামূলক ফ্লাইট নিয়ে উচ্চমানের গবেষণা হয়। তাদের ল্যাবে শিক্ষার্থী ও গবেষকরা বাস্তব বিমানে সেন্সর সংযুক্ত করে ফ্লাইট-টেস্ট পরিচালনার সুযোগ পান—যা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিরল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির নিজস্ব রিসার্চ এয়ারপোর্ট, উন্নতমানের ল্যাব, বিমান শিল্পের এয়ার বাস, বোয়িং এর মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং প্রায় ১৭০টিরও বেশি দেশের গবেষক-শিক্ষার্থীর উপস্থিতি এটিকে বৈশ্বিক গবেষণার কেন্দ্রে পরিণত করেছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন মনে করেন অ্যারোস্পেস, ড্রোন প্রযুক্তি, স্মার্ট ট্রান্সপোর্টেশন, নগর পরিকল্পনা ও পরিবেশ-সহনশীল শহর গঠনে ক্র্যানফিল্ডের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের সহযোগিতা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের এই সংযোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি ও গবেষণার মঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন চসিক মেয়রের অ্যারোস্পেস সায়েন্সে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে :- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 08:48:44 pm, Wednesday, 19 November 2025