Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

 নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:46 pm, Wednesday, 19 November 2025
  • 75 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে করেছে দলটির একাংশের নেতাকর্মিরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কবিরহাট বাজারে তারা এ কর্মসূচি পালন করে।

কিছু দিন আগে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। গত কিছু দিন ধরে প্রার্থী পরিবর্তনের দাবিতে তার অনুসারীরা কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে আসছে।

বুধবার বিকেলে আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার অনুসারীরা উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনের সড়কে জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ মিছিল শেষ করে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বয়কট করে আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তার অনুসারীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলাম তার হৃদয়ে বিএনপিকে ধারণ করেননা। তিনি ছদ্মবেশে বিএনপি’র রূপ ধারণ করেছেন। কার্যত তিনি জামায়াতে ইসলামীর প্রোডাক্ট। তার কার্যকলাপ আচার-আচরণ ও জামায়াত প্রীতি। যে কারণে তিনি নিজের অপকর্ম ঢাকতে গিয়ে আমাদের কেন্দ্রীয় অনেক শীর্ষ নেতৃবৃন্দকে কটূক্তি করে হেয় প্রতিপন্ন করেছেন। সঙ্গত কারণে স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হয়ে তিনি কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার নেতাকর্মিদের জন্য  হুমকি হয়ে দাঁড়িয়েছেন। যদি ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করা না হয় তবে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেব। আগামীতে গণস্বাক্ষর কর্মসূচি দেব, তারপরেও যদি বিএনপির হাই কমান্ডের টনক না নড়ে তবে আমরা গণহারে পদত্যাগ করব।

বক্তারা অভিযোগ করেও বলেন, দলের পরিক্ষিত নেতাদের বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিকে মনোনয়ন দেওয়াতে এখানকার দলীয় নেতাকর্মি ও সাধারণ মানুষ ফখরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে সোচ্চার। ফখরুল ইসলামের জামাত সম্পৃক্ততার কথা মানুষের মুখে মুখে। মানুষ চায়না তিনি জামাতরূপে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় সম্ভাব্য প্রার্থীদের বঞ্চিত করে দলীয় নেতাকর্মিদের ধোকা দিক। যে ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকসহ প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে কটূক্তি করতে পারে সেই নেতা কারো জন্য নিরাপদ নয়। বিএনপিকে বাঁচাতে হলে, ধানের শীষকে বিজয়ী করতে হলে, অনতিবিলম্বে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে তৃণমূলের গ্রহণযোগ্য যোগ্য নেতৃত্বেকে মনোনয়ন দিতে হবে। এ সময় নেতাকর্মিরা ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।

এ বিষয়ে নোয়াখালী ৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া ফখরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক দেশ, বিএনপি অনেক বড় দল। গণতান্ত্রিক দলে প্রত্যেক মানুষ তাদের মত প্রকাশের অধিকার রাখে। গত কিছু দিন আগে আমি কবিরহাট বাজারে ৫০ হাজার লোক নিয়ে সমাবেশ করেছি। সেখানে যদি কিছু লোক তাদের মত প্রকাশ করে সেটা তাদের অধিকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

 নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ 

আপডেট সময় : 08:19:46 pm, Wednesday, 19 November 2025