কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ ০১ আসন (কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি এর মনোনয়ন প্রত্যাশী জেলা বি এন পির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এর উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড়ে অবস্থিত একটি নান্দনিক স্থাপনা রাজনৈতিক দলের নেতা এবং কিশোরগঞ্জ মটরযান শ্রমিক ইউনিয়নের নেতাদের ফেস্টুনে ছেয়েগেছিল।কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পর তিনি নিজে এসে নিজ হাতে ফেস্টুন গুলো অপসারণ করেছেন। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যটাসে উল্লেখ করেন ৩০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। তার এমন পদক্ষেপের কারনে তিনি বর্তমানে প্রশংসায় ভাসছেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এর বিভিন্ন অংগসংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

























