
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরের অরনখোলা ইউনিয়নের ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভূটিয়া ও আমলীতলা গ্রামে বসবাসরত আদিবাসী জাতিগোষ্ঠীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার প্রচার ও ধানের শীষের ভোট প্রার্থনা করে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য টাংগাইল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি রতন হায়দার, মধুপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদকএম উবায়দুল্লাহ,অরনখোলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাবিবুর রহমান, মধুপুর উপজেলা যুবদলের সদস্য সচিব,মো. শাহাদাত হোসেন ফকির, আদিবাসী নেতা মি. হেলিন জেত্রা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জন জেত্রা।
সকলের অংশগ্রহণে উঠান বৈঠকটি উদ্দীপনা মুখর হয়ে ওঠে।

























