Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

চৌফলদন্ডীর ৪৫ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে “লবণ ইনস্টিটিউট”—শিগগিরই কাজ শুরু: জানালেন ছাত্র নেতা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় : 01:59:37 pm, Sunday, 16 November 2025
  • 104 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় লবণ শিল্পকে আধুনিকায়নের লক্ষ্যে শুরু হয়েছে বড় ধরনের উদ্যোগ। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা ও ছাত্র নেতা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী নেতৃত্ব দেন এই উন্নয়ন পরিকল্পনার।

শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী জানান, অ্যাডভোকেট এম আলাউদ্দিন রবিনের পরামর্শে তিনি শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে চৌফলদন্ডীর লবণ উৎপাদনের সম্ভাবনা ও স্থানীয় চাহিদার কথা উল্লেখ করে একটি আধুনিক লবণ কারখানা ও গবেষণা ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উপদেষ্টা জানতে চান—প্রকল্পটির জন্য উপযুক্ত সরকারি জমি রয়েছে কি না। উত্তরে জানানো হয়, বেসিকের আওতাধীন নির্দিষ্ট স্থানে এ প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের প্রস্তাবিত “বঙ্গবন্ধু লবণ ইনস্টিটিউট”–এর নাম পরিবর্তন করে জনগণের চাহিদা অনুযায়ী “লবণ ইনস্টিটিউট” করার প্রস্তাবও দেওয়া হয়।

উপদেষ্টা প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং দ্রুত কক্সবাজার সফরের সিদ্ধান্ত নেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন—শিল্প সচিব জাকিয়া সুলতানা, বেসিক চেয়ারম্যান সালাউদ্দিন (বর্তমান কউক চেয়ারম্যান) সহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে প্রকল্পের বাজেট প্রথমে ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হলেও পরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০০ কোটি টাকায়। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে দ্রুতই “লবণ ইনস্টিটিউট”–এর নির্মাণকাজ শুরু হবে—যা চৌফলদন্ডীর ৪৫ হাজার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে শিল্প সচিব ও বেসিক চেয়ারম্যানকে ইতোমধ্যে অবগত করা হয়েছে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জন্মভূমির মানুষের কল্যাণে নিজের অর্থ, সময় ও শ্রম দিয়ে নেওয়া এই উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ছাত্র নেতা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

চৌফলদন্ডীর ৪৫ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে “লবণ ইনস্টিটিউট”—শিগগিরই কাজ শুরু: জানালেন ছাত্র নেতা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী

আপডেট সময় : 01:59:37 pm, Sunday, 16 November 2025