Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

কিশোরগঞ্জ রেলওয়ে:সিন্ডিকেটের দখলে স্টেশন, জি.এম পরিদর্শনে ক্ষণিকের সুব্যবস্থা।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:46:21 pm, Sunday, 16 November 2025
  • 124 বার পড়া হয়েছে

ইয়াসিন ইসলাম আপন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্যে নিত্যদিন ভোগান্তিতে ফেলছে সাধারণ যাত্রীদের।টিকিট না পাওয়ায়,অতিরিক্ত অর্থ দিয়ে কালো বাজারিদের
থেকে টিকিট সংগ্রহ করতে হয়,স্টেশন এলাকায় অশান্ত পরিবেশ—সব মিলিয়ে রেল সেবা এখন
যেন হয়রানির আরেক নাম।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুভক্ত গীন, সিসিএম মাহবুবুর রহমান এবং ডিআরএম এ বি এম কামরুজ্জামান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন। তাদের আগমনে স্টেশন এলাকা পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিপাটি পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন অচল থাকা ফ্যানগুলো চালু করা হয়, প্ল্যাটফর্মে নতুন ডাস্টবিন স্থাপন করা হয় এবং যাত্রীদের জন্য সব সময় বন্ধ থাকা বিশ্রামাগারও খোলা হয়। পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

তবে সাধারণ যাত্রীদের অভিযোগ, এই দৃশ্য শুধুই ভিজিটকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বাস্তবে কিশোরগঞ্জের নিউটাউন এলাকায় অবস্থিত স্টেশনটি দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী টিকিট কালোবাজারি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। স্থানীয়দের দাবি, রেলওয়ে পুলিশের কিছু সদস্য ও এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে এই সিন্ডিকেট বহুদিন ধরে সক্রিয়।

যাত্রীদের অভিযোগ, নিয়মিতভাবে টিকিট বিক্রিতে অনিয়ম করা হয়, বাড়তি অর্থ আদায় করা হয় এবং ইচ্ছাকৃতভাবে টিকিট সংকট তৈরি করা হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে কালোবাজারিদের দ্বারস্থ হন।

স্টেশন এলাকায় সরেজমিনে দেখা গেছে, ভবঘুরে ও মাদকসেবীদের অবাধ বিচরণ, প্রকাশ্যে মাদক সেবন, যাত্রীদের উদ্দেশে অশালীন আচরণসহ নানাবিধ বিশৃঙ্খলা। এসব ঘটনায় যাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কে ভোগেন। একজন ভুক্তভোগী যাত্রী বলেন,“কিছু বখাটে ছেলে যাত্রীদের হয়রানি করে, উসকানি দিয়ে মারধর পর্যন্ত করে। মোবাইল বা মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও নতুন নয়। অথচ এসবের বিরুদ্ধে রেলওয়ে পুলিশের তেমন কোনো ব্যবস্থা নেই।”

গত বছরের জুলাই মাসে স্থানীয় বাসিন্দারা দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছিলেন। তখন সংশ্লিষ্ট থানার ওসিকে বদলি করা হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি.এম মো. সুভক্ত গীন জানান,“রেলের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনাদের অভিযোগগুলো সেখানে পাঠালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগ ছাড়া রেলওয়ে স্টেশনের এই অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ হবে না। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে যাত্রীদের নিরাপদ, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

কিশোরগঞ্জ রেলওয়ে:সিন্ডিকেটের দখলে স্টেশন, জি.এম পরিদর্শনে ক্ষণিকের সুব্যবস্থা।

আপডেট সময় : 01:46:21 pm, Sunday, 16 November 2025