Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ঝালকাঠি ছাত্রলীগ নেতা বাপ্পির ঘর আগুনে পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:50 pm, Saturday, 15 November 2025
  • 84 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর ভস্মীভূত হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় মিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, বাপ্পি ও তার স্বজনরা কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করায় বাড়িটি ছিল সম্পূর্ণ খালি। রাতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বসতঘরে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পুড়ে যায় ঘরে থাকা সব আসবাবপত্র, পোশাক, নথিপত্রসহ মূল্যবান সামগ্রী। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “রাতে হঠাৎ শব্দ শুনে বাইরে বের হই। দেখি আগুন লেলিহান হয়ে উঠেছে। ডাকাডাকি করে লোকজন জড়ো করি, পানি দিয়ে নেভানোর চেষ্টা করি কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে কিছুই বাঁচানো যায়নি।”
গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পি অভিযোগ করে বলেন, “আমরা কয়েকদিন ধরে ঢাকায় ছিলাম। ঘর পুরো ফাঁকা ছিল। সেই সুযোগে কে বা কারা গভীর রাতে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে। এটি যে পরিকল্পিত—তা স্পষ্ট। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তি চাই।”
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, “রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত কীভাবে—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

ঝালকাঠি ছাত্রলীগ নেতা বাপ্পির ঘর আগুনে পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি 

আপডেট সময় : 06:15:50 pm, Saturday, 15 November 2025