Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

২০তম বার্ষিকীতে জঙ্গি হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:14:15 pm, Saturday, 15 November 2025
  • 43 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
১৪ নভেম্বর—ঝালকাঠির ইতিহাসের এক শোকাবহ দিন। ২০০৫ সালের এ দিনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় শহীদ হয়েছিলেন ঝালকাঠির দুই সাহসী বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে। তাঁদের ত্যাগ ও স্মৃতিকে স্মরণে রেখে ২০তম বার্ষিকীতে নানা আয়োজনে দিনটি পালন করেছে ঝালকাঠি জেলা জজশীপ।
শুক্রবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। কালো ব্যাজ ধারণ করে র‍্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচারক হত্যার স্থানেই নির্মিত স্মৃতিস্তম্ভে পৌঁছে শেষ হয়। সেখানে জেলা জজশীপ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণপূর্ত, পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহত দুই বিচারকের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিচারকবৃন্দ, আইনজীবী, কালেকটরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে দেশ ও বিচার ব্যবস্থার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশে বিচার বিভাগের নিরাপত্তা ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে শহীদ দুই বিচারকের পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

২০তম বার্ষিকীতে জঙ্গি হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারককে স্মরণ

আপডেট সময় : 06:14:15 pm, Saturday, 15 November 2025