
মো. মেহেদী হাসান,
৭ই নভেম্বর ১৯৭৫ সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত বিপ্লবের মধ্য দিয়ে চরম বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা থেকে বেরিয়ে বাংলাদেশ এক নতুন পথে যাত্রা শুরু করে।
ঢাকা ও দেশের অন্যান্য শহরের রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের উত্থানের ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করে।
বিপ্লব আর বিজয়ের স্বতঃস্ফূর্ত মিছিল ছড়িয়ে পড়ে রাজপথে। চারদিক মুখরিত হয়ে ওঠে করতালি, স্লোগান আর জয়ধ্বনিতে। সৈনিক আর সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে উল্লাসে মেতে ওঠে।
সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী জনগণের পক্ষ থেকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বর্ণাঢ্য র্যালী আয়োজন করে।
র্যালীটি প্যারিস রোড থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রায় চার শতাধিক শিক্ষক, কর্মকতা, কর্মচারী উপস্থিত ছিলেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ড. এস এম কামারুজ্জামান।
জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিরুল ইসলাম,প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. মো: এনামুল হক, প্রফেসর ড. রেজাউল করিম-২, প্রফেসর ড. জিএম শফিউর রহমান, প্রফেসর ড. সৈয়দ সারোয়ার জাহান, প্রফেসর ড. আরিফুল ইসলাম সহ আরো অনেকে।

























