Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

শরীয়তপুরে চোখ উপড়ে ফেলার নৃশংস ঘটনার শিকার রমজানের পাশে উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:01:08 pm, Sunday, 9 November 2025
  • 201 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় আলোচিত মাদক ব্যবসায়ী কর্তৃক দুই চোখ উপড়ে ফেলা ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার নৃশংস ঘটনার শিকার অটোচালক রমজান মোল্লা এবং তাঁর স্ত্রীকে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

রবিবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়িত মানবিক সহায়তার অংশ হিসেবে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এর উদ্যোগে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি মুদি দোকান — যাতে তাঁরা নতুন করে জীবিকা শুরু করতে পারেন।

এই সহায়তা কার্যক্রমের মধ্য দিয়ে প্রশাসনের “জনসেবায় পাশে” থাকার এক দৃষ্টান্ত স্থাপন করেছে জাজিরা উপজেলা প্রশাসন।

ঘটনাটি ঘটে গত ৬ সেপ্টেম্বর, উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের রুপবাবুরহাট এলাকায়। অটোচালক রমজান মোল্লাকে স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন শিকদার ও তার সহযোগীরা ধরে নিয়ে গিয়ে অমানবিকভাবে নির্যাতন চালায়—উভয় চোখ উপড়ে ফেলে, হাত-পায়ের রগ কেটে দেয়, এমনকি আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের অভিযোগ, সুমন শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসর চালিয়ে আসছিল। পুলিশি নজরদারি সত্ত্বেও সে প্রায়ই জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় লিপ্ত হত। সম্প্রতি নিজেকে রাজনৈতিক পরিচয়ে আড়াল করে আরও প্রভাব বিস্তার করতে চেয়েছিল।

বিভীষিকাময় সেই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করে। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আহত রমজান মোল্লা বলেন, “আমি ভেবেছিলাম আমার জীবন শেষ। কিন্তু উপজেলা প্রশাসন আমার পাশে দাঁড়িয়েছে — দোকান দিয়েছে, সাহস দিয়েছে। এখন আমার স্ত্রীকে নিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছি।”

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন,
“মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। রমজান ও তার স্ত্রীকে জীবিকা ফিরিয়ে দিতে আমরা ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি, যাতে তাঁরা সমাজে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।”

প্রশাসনের এই সহায়তা স্থানীয়দের মধ্যেও আশার আলো ছড়িয়েছে। তাঁরা বলেন, মাদক ও সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের দৃঢ় অবস্থানই এখন এলাকার নিরাপত্তার ভরসা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

শরীয়তপুরে চোখ উপড়ে ফেলার নৃশংস ঘটনার শিকার রমজানের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় : 09:01:08 pm, Sunday, 9 November 2025