Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত

গণতন্ত্র উত্তরনই হবে বিপ্লবের সফলতা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:00 pm, Saturday, 8 November 2025
  • 89 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৫ হাটহাজারী – বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন,গণতন্ত্র উত্তরনই হবে বিপ্লবের সফলতা। ঐতিহাসিক ৭ নভেম্বর হলো জাতীয় ঐক্য ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির পুনর্জাগরণের দিন।এই দিনে শহীদ জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও জনতার মিলিত ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন।
বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমে বসে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা চালানো হচ্ছে। কিন্তু দেশবাসী জানে বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই জনগণের অধিকার।

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে ৮ নভেম্বর (শনিবার) বিকেলে নগরীর নসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র ও অধিকার রক্ষার আন্দোলনের সামনের সারিতে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে ছাত্রদল কে আগামীর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে আসতে হবে। অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলকে সোচ্চার ভুমিকা পালন করতে হবে এবং সঠিক সংবাদ সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করাতে হবে। ছাত্রদল কে ক্যাম্পাসে সাংগঠনিক ভিত আরও বেশি শক্তিশালী করতে হবে।ক্যাম্পাসকে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে ভুমিকা রাখতে হবে।
বিশেষ আলোচক হিসেবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নসরুল কদির বলেন, বাংলাদেশের যে কোন ক্রান্তিকালে ছাত্রদল সবার আগে এগিয়ে এসেছেন।১৯৯০ সালের গণঅভ্যুত্থান,স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে ছাত্রদল মূখ্য ভুমিকা পালন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং আগামীতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কে সার্বক্ষনিক সজাগ থাকতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহবায়ক যথাসময়ে তারিকুল ইসলাম তানভীর, সামিয়াত আমিন জিসান, জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ,আরিফুর রহমান(মাষ্টার আরিফ), জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মোহাম্মাদ আনাছ, নুর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য শামসুদ্দীন শামসু, আবু কাউসার,আল মামুন সাদ্দাম,দেলোয়ার হোসেন শিশির ও আব্বাস উদ্দিন এবং নগরীর ৪১টি ওয়ার্ড ও ১৫টি থানা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শেষে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা সমুন্নত রাখার শপথ গ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

গণতন্ত্র উত্তরনই হবে বিপ্লবের সফলতা

আপডেট সময় : 08:26:00 pm, Saturday, 8 November 2025