Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ

আবেদ সন্ত্রাসের গডফাদার-চাঁদাবাজ : নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল  

  • Reporter Name
  • আপডেট সময় : 06:23:05 pm, Saturday, 8 November 2025
  • 93 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে সন্ত্রাসের গডফাদার আখ্যা দিয়ে চাঁদাবাজ বলে মন্তব্য করেছেন  নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি আগে আমার বাসায় বসে বলেছি এ অঞ্চলের সন্ত্রাসের গডফাদারদের নাম। কই আবেদতো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারলেন না, কেমনে তিনি গডফাদার। তিনি আমার মন্তব্যের চ্যালেঞ্জ করলেননা কেন। আমি প্রকাশ্যে বলেছি, গোপনে বলিনি। ঊনার ভাগের চাঁদার টাকা কার মাধ্যমে কিভাবে যায় আমরা জানি।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার বিকেলে তিনি এসব কথা বলেন।

আবেদের কর্মজীবনের প্রসঙ্গ টেনে খফরুল বলেন, চাঁদাবাজি ছাড়া ঊনার সুনির্দিষ্ট পেশা কি। আমিতো ৪০ বছরের কাছাকাছি ব্যবসা করি, তিনি কি করেন। তার পেশা কি, চাঁদাবাজি ছাড়া তার সুনির্দিষ্ট পেশা থাকলে আপনারা আমাকে বলতে পারেন। অথবা ঊনার কোন অনুসারী চ্যালেঞ্জ নিতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম। আমি চ্যালেঞ্জ করলাম ঊনার সুনির্দিষ্ট কোন পেশা নেই। ঊনার পেশা হচ্ছে চাঁদাবাজি, এখন চাঁদাবাজি করতে করতে বড় চাঁদাবাজ-গডফাদার।

তিনি বলেন, আমাদের দলের মধ্যে কিছু কুচক্রী আছে। যারা দলে থেকে দলের বিরুদ্ধে রাজনীতি করে। যারা দলকে ব্যবহার করে চাঁদাবাজি,দখলবাজি,লুটতরাজ এবং দলকে বিতর্কিত করে। যে কথা গত ১৪মাস যাবত আমি বলে আসছি। যারা এখন মনে করতেছে আমার রাজনীতির কারণে, আমার মনোনয়নের কারণে, এখানে চাঁদাবাজ, চাঁদাবাজের গডফাদারদের জন্য এ এলাকাটা কঠিন হয়ে যাচ্ছে। সে কারণে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও অনিয়মকারীরা শঙ্কিত। চাঁদাবাজরা সামনের অবস্থান নিয়ে শঙ্কিত। এখানে কিছু লোক চিহিৃত কুচক্রী। তারা কে কার উসকানিতে কি করছে আমরা সব জানি। দলের শৃঙ্খলার স্বার্থে আমরা এখন তাদের নাম বলছি না। কে কাকে দিয়ে কি লেখায় আপনারা সব বুঝেন।

বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের আগে এবং পরে কোথাও কোন অনিয়মের সাথে আমি জড়িত নই। কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। বাংলাদেশে অন্ধকার জগতের কোন ব্যবসা কখনো আমি করি নাই। আমার বিশ্বাস সুষ্ঠু মস্তিকে আর কখনো জড়িত হবোও না। এস আলমের ব্যবসার সাথে আমার কোন ব্যবসা নেই। আমাদের কিছু রাজনৈতিক নেতা ও কুচক্রীর সহযোগিতায় এখানে রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার জন্য খেলছে। এর আগেও আমি বলেছি, এখানে চাঁদাবাজদের গডফাদার কে। আমি এখন সেই জায়গায় আছি। কে কার থেকে চাঁদা নেয়, চাঁদা কোথায় যায়, চাঁদার ভাগ কে কে পায়। আমার দলের নামে যারা গডফাদার তাদের তালিকা আপনাদের মাধ্যমে আমি প্রমাণ করে দেব।

ফখরুলের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আবেদ সন্ত্রাসের গডফাদার-চাঁদাবাজ : নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল  

আপডেট সময় : 06:23:05 pm, Saturday, 8 November 2025