Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে’ -নুজহাত ইয়াসমিন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:50 pm, Saturday, 8 November 2025
  • 77 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন।তিনি বলেন,জুলাই আন্দোলনের পর সরকার মনে করেছে তরুণদের বিভিন্ন সামাজিক আন্দোলন, যেখানে ইতিবাচক প্রভাব পড়বে,সেখানে তরুণদের অন্তর্ভুক্ত করতে হবে।পর্যটনে তারুণ্য উৎসব এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মসূচি হলেও সরকার সকল মন্ত্রণালয় ও তার অধীনস্থ সংস্থাগুলোকে তাদের কাজের সাথে মিলিয়ে কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে।তিনি বলেন, যেকোনো ভালো কাজ তরুণরাই শুরু করে এবং সফল হয়।তরুণদের ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়।

শনিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় “পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫” উপলক্ষে সিলেটে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর কিনব্রীজ এর নীচে সুরমা নদীর তীর সংলগ্ন এলাকায় সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ- পরিচালক বোরহান উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, ‘সিলেটের এনডিসি কিশোর কুমার পাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মাহমুদ আশিক বিন কবির, তানভীর হোসাইন সজীব ও মাসুদ রানা,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ।’

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের  সভাপতি হুমায়ুন কবির লিটন,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, মাসুদ রানা প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন,সিলেট হচ্ছে প্রকৃতি কন্যা। পর্যটন নগরী সিলেট। পর্যটনকে উৎসাহিত করতে পর্যটনে তারুণ্য উৎসব উপলক্ষে জেলা প্রশাসন,সিলেট ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আজকের এই আয়োজন। তিনি বলেন, আমরা পর্যটনকে উৎসাহিত করতে তরুণদের কাজে লাগাতে চাই।তরুণরা যেকোনো কাজে সম্পৃক্ত হলে ভালো প্রভাব ফেলে। তিনি বলেন,আমরা নিজের বাড়ি, নিজের আঙিনা,নিজের শহর পরিচ্ছন্ন রাখতে চাই।সেই সাথে পর্যটন স্পটগুলোও পরিচ্ছন্ন রাখতে চাই।তিনি নিরাপদ, সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগর গড়তে সকলের প্রতি আহবান জানান।

সিলেট সাইক্লিং কমিউনিটির সহযোগিতায় কিন ব্রীজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত সাইকেলে রেলি অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিএনসিসি,রোভার স্কাউট, বিডি ক্লিন, ভলান্টিয়ার অফ বাংলাদেশ ,সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে সিলেটে পর্যটন বিষয়ে ইনোভেটিভ আইডিয়া হ্যান্ডিং, লুডু প্রতিযোগিতা, পর্যটন আকর্ষণে ফটো এবং ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

‘তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে’ -নুজহাত ইয়াসমিন

আপডেট সময় : 05:41:50 pm, Saturday, 8 November 2025