Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

কক্সবাজার জেলার তিনটি আসনে বিএনপির টিকিট পেলেন পরীক্ষিতরাই 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:46 pm, Tuesday, 4 November 2025
  • 132 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের তিনটিতে বিএনপির পুরোনো প্রার্থীরাই টিকিট পেয়েছেন। এছাড়া ঘোষণা করা হয়নি একটি আসনের প্রার্থীর নাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের ৩টিতে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এসব আসনে পুরোনো সংসদ সদস্য ও পরীক্ষিত নেতাদের উপরই আস্থা রেখেছে দলীয় হাইকমান্ড।
অপরদিকে, দু’টি দ্বীপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে নানান আলোচনা ও বিশ্লেষণ চলছে। অনেকেই বলছেন, তফসিল ঘোষণা না হওয়ায় এখনো বলা যাচ্ছে না দলগুলো একক নির্বাচন করবে, নাকি জোটবদ্ধ। জোটবদ্ধ নির্বাচন হলে জোটের শরীকদের জন্য হয়তো কক্সবাজার-২ আসনটি  ছেড়ে দেবে বিএনপি। এনসিপির সাথে জোট হলে ওই দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এএসএম সূজাউদ্দিন ওই আসন থেকে নির্বাচন করবেন।
অপর একটি সূত্র জানায়, কয়লা, বিদ্যুৎ ও গভীর সমুদ্রবন্দর সমেত দ্বীপ উপজেলা মহেশখালী দেশের ‘সিঙ্গাপুরে’ রূপ নেবে। সেটি তদারক ও নিয়ন্ত্রণ করতে ডায়নামিক নেতৃত্ব দরকার। হয়তো, তেমনটি খোঁজতে অপেক্ষা করছে।
ঘোষিত তালিকা অনুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৩ ( কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং  উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, আমার উপর আস্থা রাখায় দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এই আসনের জনগণ আগের মতো ধানের শীষকে জয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার মেজর (অব.) আবদুল মাবুদ চেয়ারম্যান বলেন, জেলার তিনটি আসনেই দলের পরীক্ষিত নেতা ও সাবেক সংসদ সদস্যেদের উপরই দলীয় হাইকমান্ড আস্থা রেখেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, মনোনীত প্রার্থীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন।
বিগত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনের তিনটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন।
পতিত আওয়ামী লীগের আমলের অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তবে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী থাকলেও রাতের ভোটের ওই নির্বাচনে জয়লাভ করেননি কেউ। আর সর্বশেষ বিগত ২০২৩ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

কক্সবাজার জেলার তিনটি আসনে বিএনপির টিকিট পেলেন পরীক্ষিতরাই 

আপডেট সময় : 07:24:46 pm, Tuesday, 4 November 2025