Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ডেংগু প্রতিরোধে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:23:29 pm, Tuesday, 4 November 2025
  • 85 বার পড়া হয়েছে
সিনিয়র স্টাফ রিপোর্টার, সিলেট:
ডেংগু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট ডা. মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারবৃন্দ, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযান চলাকালীন জেলা স্যানিটারি জনাব শেখর কান্তি পাল এবং কীটতত্ত্ববিদ জনাব নজরুল ইসলাম কার্যক্রমের তদারকি করেন। কার্যালয়ের প্রাঙ্গণ, পার্শ্ববর্তী এলাকা, ড্রেন, ছাদ ও ভবনের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য ডেংগু মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। মূলত ডেংগু রোগের উৎপত্তিস্থল হিসেবে ফুলের টব, ছাদের জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসা, পানি সংরক্ষণের খোলা ড্রাম ও ট্যাংক, ফ্রিজ ও এয়ার কন্ডিশনের ট্রে, নির্মাণাধীন ভবনের ছাদ এবং ড্রেন বা নালায় জমে থাকা পানি পরিষ্কার করা হয়।
ডেংগু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। প্রতি বছর দেশে হাজারো মানুষ ডেংগুতে আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুবরণ করে। উচ্চ জ্বর, চোখের পেছনে ব্যথা, মাথাব্যথা, শরীরব্যথা ও ত্বকে র‍্যাশ দেখা দেওয়া— এ রোগের সাধারণ উপসর্গ। সময়মতো চিকিৎসা না নিলে ডেংগু হেমোরেজিক ফিভার ও ডেংগু শক সিনড্রোম প্রাণঘাতী হতে পারে। তাই এখন থেকেই প্রত্যেক নাগরিককে নিজের ঘরবাড়ি, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট ডা. মো. আনিসুর রহমান বলেন, “ডেংগু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখা। সপ্তাহে অন্তত একদিন ঘরের আশপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া ও পরিষ্কার রাখা অভ্যাসে পরিণত করতে হবে। জনগণ সচেতন হলে ডেংগু নিয়ন্ত্রণ সম্ভব।”
অভিযান শেষে উপস্থিত সবাই ডেংগু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

ডেংগু প্রতিরোধে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : 07:23:29 pm, Tuesday, 4 November 2025