Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য ও কৃষক কার্ড করা হবে: গোলাম আজম সৈকত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:21:23 pm, Tuesday, 4 November 2025
  • 112 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে।
তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের হাতে থাকবে স্বাস্থ্য কার্ড, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। একইভাবে কৃষকদের উৎপাদন সহায়তা, সার-বীজ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে।”
সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম আজম সৈকত আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে— এই বিশ্বাস আমরা রাখি।”
৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই ৩১ দফা আমাদের জাতীয় জীবনের পুনর্গঠনের রূপরেখা। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের প্রতিটি পরিবার যেন নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা পায়, সেটিই বিএনপির লক্ষ্য।”
সভায় আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা কাজী জিয়াউর রহমান ইলিয়াসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল ইসলাম খোকন, ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সিসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য ও কৃষক কার্ড করা হবে: গোলাম আজম সৈকত

আপডেট সময় : 07:21:23 pm, Tuesday, 4 November 2025