Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

জমকালো আয়োজনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠলো

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:20 pm, Monday, 3 November 2025
  • 176 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেলা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে সচল করবে। আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ আবু, সদস্য সচিব সাইফুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এবারের মেলায় থাকছে নানা চমক। ক্ষুদ্র ও কুটির শিল্পের ১৫০টি স্টল ছাড়াও রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানির ২২টি প্যাভিলিয়ন। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে টুইস্ট, লেম্ববায়ু, ডিজিটাল নাগরদোলা, ওয়াটার বোট, কার বাম্পার, ওয়াটার বল, জাম্পিং স্লিপার, কার রেসিংসহ নানা আকর্ষণীয় রাইডস।

মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ আবু ও সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন জানান, এবার মেলাকে আরও প্রাণবন্ত করতে চারপাশে স্থাপন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদদের স্মৃতি ফলক। দর্শনার্থীদের নিরাপত্তায় পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

মেলায় অংশ নিয়েছে আরএফএল, ভিশন, ওয়াকার, কিয়াম, ইটালিয়ানো, কম্পী, হোম টেক্সটাইল, ইরানী গোল্ডসহ নামকরা ব্র্যান্ড। নারীদের জন্য কসমেটিকস ও ফ্যাশন সামগ্রী নিয়ে এসেছে অনলাইন প্রতিষ্ঠান ‘ফ্যাশন জোন’। খাবারের দিক থেকেও এসেছে ভিন্নতা — দই ফুসকা এবারের বিশেষ আকর্ষণ, আর সিলেটের বিখ্যাত ‘রূহানী আচার’ মুগ্ধ করছে দর্শনার্থীদের।

এছাড়া মেলা প্রাঙ্গণে রয়েছে জাদু প্রদর্শনী, অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগারের ব্যবস্থা।
যৌথভাবে মেলাটি আয়োজন করেছে কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

পর্যটনের শহরে অর্থনীতি ও বিনোদনের প্রাণস্পন্দন হয়ে উঠেছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

জমকালো আয়োজনে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠলো

আপডেট সময় : 07:03:20 pm, Monday, 3 November 2025