Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় ৭ দিন ধরে উৎপাদন বন্ধ, কৃষকরা হতাশায়

  • Reporter Name
  • আপডেট সময় : 06:10:44 pm, Monday, 3 November 2025
  • 92 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ন নরসিংদীর ঘোড়াশাল – পলাশ ইউরিয়া সারকারখানায় যান্ত্রিক সমস্যার কারনে ৭ দিন ধরে উৎপাদন বন্ধ । ইউরিয়া সার কারখানা ভরা মৌসুমে উৎপাদন বন্ধ থাকায় কৃষকরা হতাশায় মধ্যে দিন কাটাচ্ছেন। সারকারখানার উৎপাদন বন্ধের বিষয়ে সার কারখানার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) আতিকুর রহমান খান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত বৃহস্পতিবার রাত থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি গনমাধ্যমকে আরও জানান, বন্ধ হওয়ার আগ পর্যন্ত বস্তা এবং খোলা অবস্থায় প্রায় ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। গত অর্থবছর এ কারখানা থেকে ৮ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও উৎপাদন হয়েছে ৮ লাখ ১৬ হাজার মেট্রিক টন। এই কারখানার বার্ষিক উৎপাদন ধারন ক্ষমতা রয়েছে ১০ লাখ মেট্রিক টন।
সার কারখানার একটি সূত্র থেকে জানা যায়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কারখানার হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদন বন্ধ হওয়ায় দৈনিক ২ হাজার ৮শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন থেকে সার কারখানাটি বঞ্চিত হচ্ছে।
ঘোড়াশাল – পলাশ সারকারখানায় সার উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে ধান ও শাক সবজির ভরা মৌসুমে কৃষকরা সার সংকটের
পড়তে পারে। ইউরিয়া সার ফসলের জন্য অপরিহার্য। সার সঠিক সময়ে ফসলে দিতে না পারলে ফসল উৎপাদন কমে যায় ও ফলনও ক্ষতিগ্রস্হ হয়। ফসল নষ্ট হলে কৃষক আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ে। ইউরিয়া সার সংকট হলে বাজারে সারের বেড়ে যায়। সারকারখানার সমস্যার সমাধান করে দ্রুত উৎপাদন চালু করার আশা করছেন কৃষকসহ সচেতন মহল।
এশিয়ার সর্ববৃহৎ সারকারখানাটি স্থাপনের পর ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ফলে কারখানাটি থেকে বার্ষিক ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের ধারন ক্ষমতা রয়েছে।
সার কারখানার জিএম (কারিগরি) সরফরাজ খান গনমাধ্যমকে জানান, কারখানাটির উৎপাদন গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। এরপর থেকে কারখানায় কোন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে না। কি কারণে কারখানায় এর ত্রুটি দেখা দিয়েছে তা খতিয়ে দেখতে আমাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই কমিটি তিন দিনের মধ্যে কারখানাটি বন্ধের কারণ ও প্রস্তাবনা দিতে বলা হয়েছে।
কারখানার জিএম (প্রশাসন) মোঃ ফখরুল আলম গণমাধ্যম কে জানান, দক্ষিণ এশিয়ার অন্যতম এই ইউরিয়া সার কারখানায় গত অর্থবছরে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করেও অতিরিক্ত সার উৎপাদন করেছি। বৃহস্পতিবার হঠাৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।আশা করছি সারকারখানা টি দ্রুতই আবার উৎপাদন শুরু হবে। সারকারখানা থেকে উৎপাদিত বস্তা ও খোলা অবস্থায় প্রচুর পরিমাণে সার গুদামে রয়েছে।
ঘোড়াশাল – পলাশ ইউরিয়া সারকারখানা দ্রুত চালু করা না হলে ইউরিয়া সার দেশের ঘাটতি পড়তে পারে। এতে ইউরিয়া সারের দাম বাজারে বাড়তে পারে বলে ধারনা করছেন অনেকেই ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় ৭ দিন ধরে উৎপাদন বন্ধ, কৃষকরা হতাশায়

আপডেট সময় : 06:10:44 pm, Monday, 3 November 2025