Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

মুক্তির লড়াই কোন আইন বা সংবিধান মেনে হয় না — ব্যারিস্টার ফুয়াদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:31 pm, Sunday, 2 November 2025
  • 172 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ভিত্তিতে হয়নি, বরং ছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষার ফল।” তিনি বলেন, দেশের সাধারণ জনগণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়েই স্বাধীনতা অর্জন করেছিল।
রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “স্বাধীনতার পর দেশে দুর্বৃত্তায়নের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনগণ শুরুতে সক্রিয় না হলেও পরে সকল শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে মুক্তির আন্দোলন সফল করেছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও কোনো সংবিধান বা আইন নয়, বরং ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐক্যই ছিল ফ্যাসিবাদী সরকারের পতনের মূল শক্তি।”
তিনি বলেন, “গণঅভ্যুত্থানে কারও একার কৃতিত্ব নেই—রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ান—সবাই এই আন্দোলনের অংশ ছিলেন।”
সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে যে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর অনেক কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এই অপতৎপরতার কারণেই দেশ এখন হুমকির মুখে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ জানান, এবি পার্টি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে কোনো অর্থবহ গণভোট সম্ভব নয়। উচ্চকক্ষ-নিম্নকক্ষের বিভাজন করলে সংসদ সদস্যরা গরুর বাজারের মতো দরকষাকষি শুরু করবে।
তিনি আরও বলেন, “আমরা আগামী সরকারের অংশীদার হবো না, আমরা রাজনীতি করবো — সবাই মিলে কাংলাদেশ (কল্যাণমুখী বাংলাদেশ) গড়তে চাই।” সভায় এবি পার্টির ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

মুক্তির লড়াই কোন আইন বা সংবিধান মেনে হয় না — ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : 08:50:31 pm, Sunday, 2 November 2025