Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

বৃষ্টি ও বাতাসে সুন্দরগঞ্জে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:44:43 pm, Sunday, 2 November 2025
  • 117 বার পড়া হয়েছে

Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গত চারদিন ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি বৃষ্টি ও দমকা বাতাসে নিচু জমির আমন ধান নুয়ে পড়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ফসল ও সবজি ক্ষেতও। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে আমন চাষিদের মাঝে দেখা দিয়েছে গভীর দুশ্চিন্তা ও হতাশা।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩০ হাজার ৮৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এছাড়া ৩৭০ হেক্টর জমিতে রবি সবজি চাষাবাদ হয়েছে। বৃষ্টি ও বাতাসে ১০৬ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে এবং ১০ হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ সরকারি হিসাবে দেখানো চেয়ে অনেক বেশি।
স্থানীয় কৃষকরা জানান, অনেক নিচু জমিতে ধান পাকতে শুরু করেছে, আবার বেশিরভাগ ক্ষেতেই ধান আধাপাকা অবস্থায় ছিল। হঠাৎ বৃষ্টি ও বাতাসে সেই সব জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে।
দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন,
বৃষ্টি আর বাতাসে আমার দুই বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে, এক বিঘা জমি পানিতে তলিয়ে গেছে। অন্তত ১৫ হাজার টাকার মতো লোকসান হবে। এ অবস্থা আরও কয়েকদিন চললে ক্ষতি আরও বাড়বে।
কঞ্চিবাড়ি ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন বলেন, আমার তিন বিঘা জমির আধাপাকা ধান নুয়ে পড়েছে। অর্ধেক ফসলই হয়তো আর ঘরে তুলতে পারব না। একেবারে আশা শেষ।
চরাঞ্চলের আলু চাষি রেজাউল ইসলাম মিয়া জানান, আমি পাঁচ বিঘা জমি আলু চাষের জন্য তৈরি করেছিলাম। হঠাৎ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এখন আবার জমি তৈরি করতে অন্তত ২০ দিন সময় লাগবে।
অন্যদিকে হরিপুর ডাঙ্গার চরের সবজি চাষি আইজল মিয়া বলেন, আমি এক বিঘা পেঁয়াজ, এক বিঘা মরিচ আর এক বিঘা কফি চাষ করেছি। বৃষ্টিতে সব শেষ। প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, অসময়ের বৃষ্টি ও বাতাসে ১০৬ হেক্টর আমন ধান হেলে পড়েছে এবং ১০ হেক্টর সবজি ক্ষেত নষ্ট হয়েছে। এখনই পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব নয়, কারণ আগামী কয়েকদিন বৈরী আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ মানুষের কিছু করার নেই। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের অস্বাভাবিক আবহাওয়া দেখা দিচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

বৃষ্টি ও বাতাসে সুন্দরগঞ্জে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : 06:44:43 pm, Sunday, 2 November 2025