Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

“নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই, সংস্কার প্রক্রিয়ায় স্পষ্টতা প্রয়োজন” — বরগুনায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:43:34 pm, Sunday, 2 November 2025
  • 97 বার পড়া হয়েছে

অর্ণব শরীফ, বরগুনা জেলা প্রতিনিধি:

আজ শনিবার (১ নভেম্বর) বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-এর নেতাকর্মীদের সমন্বয়সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সভায় তিনি নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, জুলাই সনদ, সংস্কার প্রক্রিয়া ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশনে ব্যক্তিসর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি, এই নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। তারা কোন নীতিমালার আওতায় ‘শাপলাকলি’ প্রতীক অন্তর্ভুক্ত করল, তা স্পষ্ট করেনি। আবার কেন শাপলা প্রতীক বাদ দিয়েছে, সেটারও কোনো ব্যাখ্যা দেয়নি।”
তিনি আরও বলেন, “ব্যাখ্যাবিহীন রাষ্ট্র আমরা ৫ আগস্টের আগে দেখেছি, যখন জবাবদিহিহীনভাবে দেশ চালানো হতো। এখন নির্বাচন কমিশনও যদি একইভাবে ব্যাখ্যাহীন সিদ্ধান্ত নেয়, সেটা মেনে নেওয়া সম্ভব নয়।”

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ইসলামি দল কি-না, তা আমি জানি না। আমি ইসলামি বা অ-ইসলামি বলে দলকে ভাগ করার পক্ষে নই।”
রাজনৈতিক অঙ্গনে দূরত্ব সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। কেউ সংস্কারের পক্ষে, কেউ বিপক্ষে অবস্থান নিয়েছে—এটাই এখনকার বাস্তবতা।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বারবার বলেছি জুলাই সনদে স্বাক্ষর করার আগে সেটি দেখতে হবে। আমরা না দেখে স্বাক্ষর করিনি, এজন্য আমাদের দোষারোপ করা হয়েছিল। কিন্তু এখন তারাই সেই অবস্থানে আছে। বাস্তবে সংস্কার প্রক্রিয়ায় স্পষ্টতা দরকার—গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের দিকেই যাওয়া উচিত।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সেলিম এবং বিভাগীয় যুগ্ম সচিব ফয়সাল মাহমুদ শান্ত।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, সংস্কার প্রক্রিয়া ও আসন্ন রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “আমরা এনসিপি—আমাদের অবস্থান পরিবর্তন করিনি। বরং নির্বাচন কমিশন স্বেচ্ছাচারীভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে। আইনগতভাবে তাদের এসব সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

“নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই, সংস্কার প্রক্রিয়ায় স্পষ্টতা প্রয়োজন” — বরগুনায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : 12:43:34 pm, Sunday, 2 November 2025