Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

পিস্তল ঠেকিয়ে স্বর্ন গয়না ছিনতাই এর মূলহোতা’ডন শরীফ’র‍্যাব হেফাজতে।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:12:38 pm, Saturday, 1 November 2025
  • 182 বার পড়া হয়েছে

মামুন মিঞা, ফরিদপুর:

‎ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের স্বর্ন গহনা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি ও খুন, ডাকাতি, চুরি ও মাদক মামলার আসামি মো.শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।এ সময় তাদের কাছ থেকে ১.৫০০ কেজি গাঁজা,খেলনা পিস্তল, সুইচ গিয়ার,ক্ষুর, কাঁচি ও চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুরের গোয়ালচামটে র‌্যাব-১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্থাটির অ্যাডিশনাল ডিআইজি মো.কামরুজ্জামান পিপিএম। এ সময় র‌্যাবের কর্মকর্তাগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎র‌্যাব জানায়,গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের (৩৫) কানের স্বর্ন গয়না পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নেয় দুই দুর্বৃত্ত। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন কোতয়ালী থানায় মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

‎সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ,প্রযুক্তিগত নজরদারি ও সোর্সের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা এলাকায় অভিযান চালিয়ে ডন শরীফ ও তার সহযোগী রায়হানকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে শনিবার সকালে খুলনার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে র‌্যাব।

‎র‌্যাব জানায়,ডন শরীফ দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে মোটরসাইকেলে এসব অপকর্ম করে দ্রুত পালিয়ে যেত। এছাড়া তারা স্থানীয়ভাবে মাদক বেচাকেনার সঙ্গেও জড়িত ছিল।

‎র‌্যাব সূত্রে জানা গেছে, ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে।
‎২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের ঝিলটুলীতে সংঘটিত স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামিও তিনি। ওই ঘটনায় ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে নার্স অরুনিমা নিহত হন।

‎এছাড়া চলতি বছরের আগস্টে পাবনার এক তরুণের কাছ থেকে ট্রায়াল দেওয়ার কথা বলে ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান শরীফ। পরে মোটরসাইকেলটি বিক্রি করে দেন বলে র‌্যাব জানিয়েছে।

‎সংবাদ সম্মেলনে অ্যাডিশনাল ডিআইজি মো. কামরুজ্জামান বলেন, “র‌্যাব সর্বদা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানই র‌্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করছে। জনগণের নিরাপত্তাই র‌্যাবের অঙ্গীকার।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

পিস্তল ঠেকিয়ে স্বর্ন গয়না ছিনতাই এর মূলহোতা’ডন শরীফ’র‍্যাব হেফাজতে।

আপডেট সময় : 10:12:38 pm, Saturday, 1 November 2025