Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

সরাইলে তরী বাংলাদেশ এর মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:13:11 pm, Saturday, 1 November 2025
  • 136 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে শনিবার, ১ নভেম্বর ২০২৫খ্রি. দুপুর ১২টায় সরাইল উপজেলা পরিষদ সভা কক্ষে সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্যসচিব মো. শাহগীর মৃধার সঞ্চালনায় আহবায়ক মো. মাহবুব খান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সুশান্ত পাল, সোহেল রানা ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, সাবেক ব্যাংক কর্মকর্তা এম. এ. মুসা, নাজমা বেগম, মো. সংবাদকর্মি আব্বাস উদ্দিন, মো. মোখলেছুর রহমান, মো. শাহীন শাহ।
এসময় বক্তারা সরাইল উপজেলার নদী-নদী, খাল-বিল, হাওড়-বাওড়, পুকুর-জলাশয়, ফসলী জমি, ইটভাটাসহ পরিবেশ বিপর্যয়ের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অনুরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম বিস্তৃতির আহবান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন তরী বাংলাদেশ মূলত নদী ও প্রকৃতি সুরক্ষায় দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। দেশের মানুষজন সচেতন হলেই এ আন্দোলন স্বার্থক হবে। পাশাপাশি নদী রক্ষায় দায়িত্বরত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম দৃশ্যমান ও বেগবান হলেই তেরশত নদীর দেশ বাংলাদেশ বা নদীমাতৃক বাংলাদেশ অথবা মাছে-ভাতে বাঙালি পরিচয়টা আবার ফিরে আসবে।
এবিষয়ে রাজনৈতিক অঙ্গিকার খুবই জরুরি আমরা অতীতেও দেখেছি রাজনৈতিক ছত্রছায়ায় বা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নদী দখল হয়েছে। সেক্ষেত্রে রাজনৈতিক দল থেকে স্পষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করছি। এবং আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রেও যেনো বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সে অনুরোধও করছি। নির্বাচন কমিশনকেও নদী দখলদার ও ভূমিদস্যুদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তরী বাংলাদেশ প্রত্যাশা করে একটি সুন্দর, সবুজ-শ্যামল, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে যার যার অবস্থান থেকে সকলেই অবদান রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মো. আলমাস মিয়া, শেখ মামুন, মো. নবী হোসেন, মো. কামাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, সৈয়দ মোস্তফা নাদির হোসেন প্রমুখ।
সভা শেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন এর সাথে সৌজন্য সাক্ষাতে বিগত দিনে সরাইলে নির্বাহী অফিসারের পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য কার্যক্রমের প্রশংসা করে বদলীজনিত বিদায়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরবর্তী কর্মস্থলে গিয়েও নদী-প্রকৃতি সুরক্ষায় আরো বেশি অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন তরী বাংলাদেশ এর সদস্যরা ।
এসময় বিগত দিনে তরী বাংলাদেশ সহ সরাইল উপজেলার সর্বসাধারণের সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশাররফ হোসাইন। তিনি আরো বলেন আমি যেখানেই থাকিনা কেন  তরী বাংলাদেশ সহ সরাইলের মানুষজনের সহযোগিতা ও ভালোবাসার কথা মনে থাকবে এবং ইনশাআল্লাহ যোগাযোগও থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

সরাইলে তরী বাংলাদেশ এর মতবিনিময় সভা

আপডেট সময় : 09:13:11 pm, Saturday, 1 November 2025