Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

মির্জাপুরে আরপি সাহার ১২৯ তম জন্ম জয়ন্তী পালন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:49:17 pm, Saturday, 1 November 2025
  • 146 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহা ( আরপি সাহার) জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা (আরপি সাহার) ১২৯ তম জন্ম জয়ন্তী শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তার নিজ গ্রাম মির্জাপুর রণদা নাট মন্দির প্রাঙ্গনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, প্রদীপ প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবি ব্যারিষ্টারা নিহাদ কবির। অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কুমুদিনী কল্যাণ সংস্থার কর্নধার (এমডি) শ্রী রাজিব প্রসাদ সাহা।
নাট মন্দিরের সভাপতি ডা. প্রদীপ কুমার রায়ের সভাপপতিত্বে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, পরিচালক সম্পা সাহা, শ্রী মহাবীর পতি চন্দন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, উপপরিচালক (জিএম) অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল ও মেট্রনসহ শিক্ষক, কুমুদিনী পরিবারের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলেল নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, আরপি সাহা মির্জাপুর ও দেশের জনসাধারনের সেবার জন্য গড়ে তুলেন কুমুদিনী হাসপাতাল, নারী শিক্ষার জন্য ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, দানবীর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ, নারায়নগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, মানিকগঞ্জ দেবেন্দ্রে কলেজ, টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজ, মির্জাপুর মহাবিদ্যালয় বর্তমানে মির্জাপুর সরকারী কলেজ, মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান । তিনি আজ আমাদের মাঝে না থাকলেও তার সেবাধর্মী প্রতিষ্ঠান তাকে স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালের ৭ মে এদেশের রাজাকার আল বদর বাহিনী ও পাকিস্তানী দোষররা মহান এই ব্যক্তি দানবীর রনদা প্রসাদ সাহা ও তার একমাত্র পুত্র ভবানী প্রসাদ সাহা রবিকে ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

মির্জাপুরে আরপি সাহার ১২৯ তম জন্ম জয়ন্তী পালন

আপডেট সময় : 08:49:17 pm, Saturday, 1 November 2025