Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি, গুজবকারীদের জন্য আসছে রেড সিগনাল:- হুম্মাম কাদের 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:28 pm, Saturday, 1 November 2025
  • 166 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

‘যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রীন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি, গ্রীন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।’

শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, আমরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্যান্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল,এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।

তিনি আরও বলেন,জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সে বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।

গণভোট প্রসঙ্গ টেনে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই। একটি মহল গণভোটের নামে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা করছে, তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এই নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।’

পরে তিনি (সন্ধ্যায়) দক্ষিণ রাজানগর ইউনিয়নে রুকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় যোগদান করে প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, ‘আপনারা জানেন সামনে ইলেকশন হবে, ইলেকশন কি হবে আমার জানা নেই। তবে চেষ্টা করবো যেন আপনাদের পাশে থাকতে পারি। আশাকরি আপনার সুযোগ করে দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর।’

এসময় উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি, গুজবকারীদের জন্য আসছে রেড সিগনাল:- হুম্মাম কাদের 

আপডেট সময় : 08:34:28 pm, Saturday, 1 November 2025