Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

জোরপূর্বক স্ট্যাম্প নেওয়ার অভিযোগে বিতর্ক: পোকখালী ৩নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:18 pm, Thursday, 30 October 2025
  • 182 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন এর বিরুদ্ধে ‘জোরপূর্বক স্ট্যাম্প নেওয়া’র অভিযোগ উঠেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি মূলত ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তৈরি একটি ভুলবোঝাবুঝি ও উদ্দেশ্যমূলক অপপ্রচার।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। স্থানীয় নারী জান্নাতুল ফেরদৌস বেগম ও তার পুত্র তারেকুর রহমান— যিনি মামলার এক নম্বর অভিযুক্ত, তাদের পারিবারিক অশান্তি থেকেই পুরো ঘটনার উৎপত্তি।

সূত্র জানায়, তারেকুর রহমান একই এলাকার এক তরুণীকে ভালোবেসে বিবাহ করেন। কিন্তু পরিবার সেই বিবাহ মেনে নেয়নি। পরে মেয়েপক্ষ আদালতে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। মামলায় জান্নাতুল ফেরদৌসও দুই নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

দীর্ঘ সময় কারাভোগের পর তারেকুর রহমান মুক্তি পেয়ে বাড়িতে ফিরে এলেও পারিবারিক কলহের কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালাউদ্দিন মেম্বারের কাছে আসে।

ওয়ার্ডবাসীর বক্তব্য অনুযায়ী, সালাউদ্দিন মেম্বার উভয়পক্ষের উপস্থিতিতে বিচারকার্য পরিচালনা করেন এবং দুই পক্ষের সম্মতিতে একটি যৌথ স্ট্যাম্পে সাক্ষর নেন। এটি কোনো পক্ষকে জোর করে বা একতরফাভাবে সাক্ষর করানো হয়নি— বরং স্থানীয় সমঝোতার অংশ হিসেবেই নেওয়া হয়।

তবে সম্প্রতি কিছু মহল জনপ্রিয় সালাউদ্দিন মেম্বারের সুনাম নষ্ট করতে জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে থানায় অভিযোগ করায় এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘জোরপূর্বক স্ট্যাম্প নেওয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি—

“সালাউদ্দিন মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে এ অভিযোগটি একদল চাটুকারের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।”

এদিকে সালাউদ্দিন মেম্বার বলেন,

“আমি ওয়ার্ডবাসীর শান্তি ও ন্যায়বিচারের স্বার্থে দায়িত্ব পালন করেছি মাত্র। কাউকে জোর করে কোনো কিছু করানো হয়নি। কিছু স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।”

বর্তমানে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে রয়েছে। এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

জোরপূর্বক স্ট্যাম্প নেওয়ার অভিযোগে বিতর্ক: পোকখালী ৩নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার সালাউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার

আপডেট সময় : 02:15:18 pm, Thursday, 30 October 2025