Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ দীর্ঘ যানজট

  • Reporter Name
  • আপডেট সময় : 05:52:46 pm, Wednesday, 29 October 2025
  • 198 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ভাতার দাবিতে একটি রড তৈরি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা। বুধবার ২৯ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুইশতাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছেন। বকেয়া বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। দোকানদাররা পাওনা টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন এবং বাকিতে আর সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন ভাতা পরিষদের আশ্বাস দেন।
মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশেষ করার চেষ্টা করলে শ্রমিকরা তা মেনে নেয়নি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

এ বিষয়ে কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিষদের চেষ্টা করেছিলাম শ্রমিকরা তা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

বকেয়া বেতন ভাতার দাবিতে রূপগঞ্জের শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ দীর্ঘ যানজট

আপডেট সময় : 05:52:46 pm, Wednesday, 29 October 2025