Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:49:24 pm, Friday, 24 October 2025
  • 265 বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান (শান্ত),ঢাকা

বেসরকারি সংস্থা ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্কুল-মাদরাসার তৃতীয় থেকে দশম শ্রেণির ৪৭২০ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোট ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো হলো- তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, এ কে স্কুল অ্যান্ড কলেজ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ও বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এতে প্রায় ৩৫০ জন কক্ষ পরিদর্শক ও ৬০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এ ছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন স্ব-স্ব কেন্দ্র পরিচালক, সহকারী কেন্দ্র-পরিচালকসহ বিভাগীয় পরিচালকেরা।

আমন্ত্রিত মেহমান হিসেবে প্রত্যেক কেন্দ্র পরিদর্শন করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন এবং বর্তমান পরিচালক হেলাল উদ্দিন রুবেল। আরও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক- আলাউদ্দিন আবির, অ্যাড. রিয়াজ উদ্দিন, অ্যাড. শাফিউল আলম, আহমেদ হোসেন রাসেল, আব্দুল কাইয়ুম মজুমদার, বর্তমান সদস্য সচিব দেলোয়ার হোসেন রাসেল, নির্বাহী পরিচালক ইউসুফ সাবেরসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

সরেজমিনে এ কে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, এখানে ১৪৬০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক আতিকুল ইসলাম জানান, বিভাগীয় পরিচালক, কক্ষ পরিদর্শক, সহকারী কক্ষ পরিদর্শক, স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফোরামের পরিচালক হেলাল উদ্দিন রুবেল বলেন, ‘রাজধানীর প্রায় আড়াই শতাধিক প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বর্তমান চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন তার সংক্ষিপ্ত কথায় বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে স্কলারসের অবদান এবং ধারাবাহিক সাফলতার কথা তুলে ধরেন। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। আগামীদিনে সবাইকে স্কলারসের সঙ্গে থাকার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য, ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকা শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে। পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ১৯৯৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : 05:49:24 pm, Friday, 24 October 2025