Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

নতুন প্রজন্মই গড়বে সাস্টেইনেবল বাংলাদেশ :- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:02:32 pm, Monday, 20 October 2025
  • 157 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম ও সততা ছাড়া উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন প্রজন্মের মধ্যেই লুকিয়ে আছে সেই সম্ভাবনা। তাদের মধ্য থেকেই উঠে আসবে সাস্টেইনেবল বাংলাদেশ গড়ার নেতৃস্থানীয় শক্তি।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) মেহেদীবাগস্থ ইন্সটিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন (আইজিএমআইএস)-এর নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, সাস্টেইনেবিলিটি মানে শুধু পরিবেশ রক্ষা নয়, জ্ঞান, মূল্যবোধ ও পেশাগত দক্ষতাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখা। চিকিৎসা, শিক্ষা কিংবা প্রশাসন—সবখানেই দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। নিজের জ্ঞান সমাজের কাজে লাগানোই প্রকৃত মানবিকতা।

তিনি বলেন, চট্টগ্রামকে শহরকে আমরা ‘ক্লিন, গ্রীন, হেলদি, সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য। বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পাশাপাশি ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। হালিশহরে আমাদের বর্জ্য স্টেশনে এই প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।

মেয়র আরও বলেন, আমরা চসিকের স্কুলে হেলথ স্কিম চালু করেছি, যেখানে শিশুদের শেখানো হচ্ছে কীভাবে ময়লা সঠিক স্থানে ফেলতে হয়, কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হয় কারণ এডিস মশার জন্মের অন্যতম কারণ হলো যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা ও প্লাস্টিক ও পলিথিনে জমে থাকা বৃষ্টির পানি।

ছাত্রদের উদ্দেশে মেয়র বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব। ৯০-এর দশকে আমরা রাজপথে আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, এখন তোমরাই সেই চেতনা ধরে রাখবে। ঐক্য, সহনশীলতা ও বন্ধুত্বের মূল্যবোধ ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের যুক্ত করতে হবে।

এতে উপস্থিত ছিলেন (আইজিএমআইএস) এর প্রিন্সিপাল জাকির হোসেন, ভাইস প্রিন্সিপাল পুষ্প কান্তি বর্মা, এস. এম. পারভেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

নতুন প্রজন্মই গড়বে সাস্টেইনেবল বাংলাদেশ :- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 06:02:32 pm, Monday, 20 October 2025