Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

যশোরে সরকারি বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 05:14:41 pm, Monday, 20 October 2025
  • 249 বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছার পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল গাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলা ১০ নং শংকরপুর ইউনিয়নধীন রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, গত শনিবার সরকারি ছুটির দিনে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছটি কেটে নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে ইউপি সদস্য গাছটি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, গাছটি স্কুলের প্রাচীর সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিল এবং বিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও ছায়া দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন জানান, ঘটনার দিন আমি এলাকার বাহিরে ছিলাম। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। তিনি আরও জানান গাছটি স্কুল কর্তৃপক্ষ রোপণ করেছিল, দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বরেই ছিলো।

অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল গাজী গাছটি নিজের বলে দাবি করেন। তিনি জানান, স্কুল প্রাচীর ২ ফুট জায়গা ছেড়ে নির্মাণ করা হয়েছে এবং গাছটি সেই ২ ফুট জায়গার মধ্যে অবস্থিত। তাই এটি আমার সম্পত্তিতে পড়েছে এবং আমি তা বিক্রি করেছি।

তবে এলাকাবাসীর দাবি, সরকারি বিদ্যালয়ের সীমানার ভেতরে থাকা যেকোনো গাছ সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত এবং তা কাটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওলিয়ার রহমান জানান, ঘটনাটি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের মাধ্যমে অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে গাছ কাটা এবং বিক্রয় না করার নির্দেশনাও দেয়া হয়েছে। যদি নির্দেশনা অমান্য করে তবে’ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

যশোরে সরকারি বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : 05:14:41 pm, Monday, 20 October 2025