Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে :- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:07:35 pm, Sunday, 19 October 2025
  • 170 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে। একজন মানুষ বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে পারেন, কিন্তু যদি তার মধ্যে মানবিকতা ও নৈতিক মূল্যবোধ না থাকে, তবে সেই শিক্ষা অর্থহীন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, “খেলার মাঠ মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বেশ কিছু মাঠ উদ্বোধন করেছি, বাকীগুলোও উদ্বোধনের জন্য কাজ চলছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যা নগরের ক্রীড়া উন্নয়নে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন, “মিউনিসিপ্যাল মডেল স্কুল চট্টগ্রামের গর্ব। এখান থেকেই আকরাম খান, আশিষ ভদ্রের মতো কৃতি ক্রীড়াবিদের জন্ম হয়েছে। শিক্ষকদের অবদান অমূল্য। পরিবার, শিক্ষক ও সমাজ—এই তিনটি উপাদান একসাথে কাজ করলে একজন শিক্ষার্থী মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, “আমি বড় ডাক্তার হতে পারি, কিন্তু যদি একজন গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিতে না পারি, তবে সেই শিক্ষা অর্থহীন। তাই আমাদের প্রয়োজন নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা।”
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে তিনি বলেন, “অক্টোবর মাস বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকাকে ‘পিঙ্ক জোন’ ঘোষণা করেছি এবং লিভার ক্যান্সার সচেতনতায় সবুজ রঙে সাজিয়েছি মেডিকেল কলেজ এলাকা। হেলদি, সেফ ও স্মার্ট সিটি গড়ে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য।”
বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে মেয়র বলেন, “স্বাধীনতা, গণতন্ত্রের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে দেশকে এগিয়ে নিতে হবে। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদুল কবির চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব মোহাম্মদ বেলাল, প্রভাষক কানিজ ফাতেমা তুলি, প্রভাষক আবদুল হক, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিআইপি হেলাল উদ্দিন, আলাউদ্দিন আলী নূরসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে :- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 08:07:35 pm, Sunday, 19 October 2025