
উৎপল রক্ষিত,
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ অক্টোবর রবিবার বিকেলে আয়োজিত এ
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ,গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “আমি আমার পিতা, চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সন্তান, আমার একমাত্র চাওয়া ,আপনাদের সেবা করা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সব কিছু উপেক্ষা করে আমাদের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের সর্বাত্মক সেবা করার অঙ্গীকার করছি।”
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল ইসলাম সিকদার ও কালিয়কৈর উপজেলা বিএনপি সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
সভাটি পরিচালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল-হাসান ও বোয়ালী ইউনিয়ন বিএনপি ১নং যুগম আহব্বায়ক আনোয়ার হোসেন,
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমীর কুমার গুহ।
সভায় আরও বক্তব্য রাখেন,
কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক রিজভি আহমেদ দুলাল,
উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক আবেদুর রহমান খোকন,
চাঁপাইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শওকত ইমরান,
অনুষ্ঠানে নেতাকর্মীরা আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

























